উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৯ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে।

 






উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

এ ঘটনায় আহত অর্ধ-শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এখনও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।




Post a Comment

Previous Post Next Post